২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল বাস্কেটবলে ম্যাপেললীফ অপরাজিত চ্যাম্পিয়ন

শাবাব মুরশিদ মেমোরিয়াল স্কুল বাস্কেটবল টুর্নামেন্টে ম্যাপেললীফ অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করেছে। ধানমন্ডি উডেন ফ্লোর জিমনেশিয়ামে রোববার টুর্নামেন্টের ফাইনালে ম্যাপেললীফ ৪৩-২৩ পয়েন্টে আগা খান স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2006, 07:41 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

বিজয়ী দল প্রথমার্ধে ২৭ - ১০ পয়েন্টে এগিয়ে ছিল। ম্যাপেললীফের জিসান এবং আফতাব যথাক্রমে ১৪ ও ১৩ পয়েন্ট স্কোর করেন। আগা খান স্কুলের মেহরান এবং অমিত যথাক্রমে ১০ এবং আট পয়েন্ট স্কোর করেন।

প্রখ্যাত নাট্যকার, নাট্যশিল্পী এবং মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। শাবাব মুরশিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কে এস এ মুরশিদ এবং সাউথ ব্রিজ স্কুলের অধ্যক্ষ জিনাত চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।