রাজধানীতে স্বাধীনতা দিবস মিনি ম্যারাথন অনুষ্ঠিত
রাজধানীতে রোববার অনুষ্ঠিত স্বাধীনতা দিবস মিনি ম্যারাথনে সেনাবাহিনীর কাজী সরকার চ্যাম্পিয়ন হয়েছেন।
বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের ব্যবস্থানায় আয়োজিত ম্যারাথনে একই দলের গোলাম মওলা এবং কর্পোরাল হানিফ যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেন।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু হয়ে মিনি ম্যারাথন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
ফেডারেশনের সভাপতি আব্দুস সালাম পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে এম আলী ইমাম এবং সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম এ সময় উপস্থিত ছিলেন।
