মঙ্গলবার থেকে শুরু হচ্ছে স্বাধীনতা দিবস কাবাডি
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন কাবাডি কোর্টে মঙ্গলবার থেকে শুরু হবে স্বাধীনতা দিবস কাবাডি টুর্নামেন্ট।
টুর্নামেন্টে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য কাবাডি দল, বাংলাদেশ রাইফেলস, বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী এবং বিমান বাহিনী অংশগ্রহন করবে।
