২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবস টেনিসে চ্যাম্পিয়ন অমল রায়

ইঞ্জিনিয়ার্স ক্লাবের অমল রায় রোববার স্বাধীনতা দিবস টেনিস টুর্নামেন্টের পুরুষ এককের শিরোপা লাভ করেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2006, 06:55 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত পুরুষ এককের ফাইনালে অমল রায় ৬ - ৩, ২ - ১ (অবসর) গেমে জাতীয় টেনিস কমপ্লেক্সের দীপু লালকে হারিয়ে চ্যাম্পিয়ন হন।

মহিলা এককের ফাইনালে হুজো ফুসাকো একই দলের ইশরাত সুলতানা রুমাকে ৬ - ১, ৬ - ১ গেমে হারিয়ে শিরোপা লাভ করেন।

টুর্নামেন্টের বালিকা এককে (১৬ বছর গ্র“প) বিকেএসপির খুশবু ৭ - ৫, ৬ - ২ গেমে একই দলের সাদিয়া হোসেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

অন্যদিকে বালক এককে (১৩ বছর গ্র“প) চ্যাম্পিয়ন হয়েছে জাতীয় টেনিস কমপ্লেক্সের আরিফ হোসেন। ফাইনালে আরিফ ৬ - ৩, ৬ - ১ গেমে বিকেএসপির হাসিবুল হককে পরাজিত করে।

বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ছানাউল হক খেলা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন। ফেডারেশনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।