২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় কাবাডিতে বিডিআর চ্যাম্পিয়ন

বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ২৬ তম জাতীয় কাবাডির শিরোপা লাভ করেছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন কাবাডি কোর্টে শনিবার প্রতিযোগিতার ফাইনালে বিডিআর ৩২ - ১০ পয়েন্টে বাংলাদেশ পুলিশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2006, 08:24 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

এবারসহ বিডিআর মোট ১৮ বার এবং টানা সপ্তমবারের মত জাতীয় কাবাডির শিরোপা ঘরে তুলতে সক্ষম হলো। অন্যদিকে বাংলাদেশ পুলিশ মোট ১১ বারসহ টানা সপ্তমবারের মত রানার্স আপ হওয়ার গৌরব লাভ করলো। 

ঢাকা সিটি মেয়র সাদেক হোসেন খোকা প্রধান অতিথি হিসেবে ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করেন। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি এবং পুলিশের আইজি আব্দুল কাইয়ুম এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিনিয়র অফিসার শাহ মাসুদ ইমাম এ সময় উপস্থিত ছিলেন।