২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম টেস্ট খেলা হচ্ছে না ভাসের, পাকিস্তান দলে ফিরেছেন স্পিনার আরশাদ খান

শ্রীলঙ্কান ফাস্ট বোলার চামিন্দা ভাস ইনজুরিতে ভোগার কারণে সফরকারী পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলতে পারছেন না।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2006, 11:43 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

তাছাড়া লঙ্কান দলনায়ক মারভান আতাপাত্তু এবং বাহাতি ফাস্ট বোলার রুচিরা পেরেরাও ইনজুরিতে ভুগছেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

শ্রীলঙ্কান কোচ টম মুডি বলেন, “চামিন্দা ভাস ১০০ ভাগ সুস্থ না হওয়া পর্যন্ত আমরা কোনো ঝুকি নিতে চাই না।”

লঙ্কান দলনায়ক আতাপাত্তু পিঠের ইনজুরি এবং পেরেরা হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দেশের মাটিতে রোববার থেকে অনুষ্ঠেয় প্রথম টেস্টে খেলতে পারছেন না।

তবে শ্রীলঙ্কার পক্ষে ওয়ান ডে ও টেস্ট ম্যাচে সর্বোচ্চ রানের অধিকারী অভিজ্ঞ ব্যাটসম্যান সনথ জয়সুরিয়া ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন। অপর বাহাতি ওপেনিং ব্যাটসম্যান উপল থারাঙ্গাও দলে ফিরেছেন।

সফরকারী পাকিস্তানের কাছে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ২--০ ব্যবধানে পরাজিত হয়েছে শ্রীলঙ্কা। 

অপরদিকে ওয়ান ডে সিরিজে পাকিস্তান দলে ডাক না পেলেও টেস্ট দলে ফিরেছেন অফ--স্পিনার আরশাদ খান। ফর্ম না থাকায় দলে নেওয়া হয়নি ফাস্ট বোলার মোহাম্মদ সামিকে।

শ্রীলঙ্কান দল: মাহেলা জয়াবর্ধণে (অধিনায়ক), কুমার সাঙ্গাকারা (উইকেটকিপার), সনথ জয়সুরিয়া, উপল থারাঙ্গা, মাইকেল ভ্যানডর্ট, তিলাকরতেœ দিলশান, থিলান সামারাবিরা, চামারা কাপুগিদিরা, পারভেজ মাহরুফ, লাসিথ মালিঙ্গা, নুয়ান কুলাসেকারা, দিলহারা ফার্নান্দো, মুত্তিয়া মুরালিধরণ, মালেঙ্গা বান্দারা, সাজেয়া উইরাকুন।

পাকিস্তান দল: ইনজামাম উল হক (অধিনায়ক), ইউনুস খান, মোহাম্মদ ইউসুফ, আব্দুল রাজ্জাক, শাহীদ আফ্রিদি, শোয়েব মালিক, কামরান আকমল (উইকেটকিপার), সালমান বাট, দানেশ কানেরিয়া, রানা নাভেদ উল হাসান, রাও ইফতেখার, ইমরান ফারহাত, ফয়সাল ইকবাল, উমর গুল, মোহাম্দ আসিফ এবং আরশাদ খান।