৪ দিনের ম্যাচে শ্রীলংকার বিরুদ্ধে লড়ছে বাংলাদেশ
বিকেএসপি মাঠে শ্রীলংকা এ দলের বিরুদ্ধে বাংলাদেশ এ দল ভালোই জবাব দিচ্ছে। প্রথম ইনিংসে বাংলাদেশ দুই উইকেট হারিয়ে তুলেছে ১৬৭ রান।
শ্রীলংকার ৪০৯ রানের জবাবে বাংলাদেশ এখন ২৪২ রানে রয়েছে।
দ্বিতীয় দিন শেষে অধিনায়ক তুষার ইমরান ৫০ এবং সাকিব আল হাসান ৪১ রান নিয়ে ক্রিজে রয়েছেন।
উদ্বোধনী ব্যাটসম্যান নাজমুস সাদাত ও নাফিস ইকবাল ভালো সূচনা করেন। উদ্বোধনী জুঁটিতে তারা ৫৭ রান তোলেন। নাফিস ১৮ রান তুলে হেরাতের বলে আউট হয়ে যান।
অন্যদিকে নাজমুস সাদাত ৪৯ বলে ৪৮ রানের চমৎকার একটি ইনিংস খেলেন।
শ্রীলংকা তিন উইকেটে ৩০৪ রান নিয়ে খেলা শুরু করে। পরে তারা আরো ছয় উইকেট হারিয়ে ১০৫ রান যোগ করেন।
আগের দিনের সেঞ্চুরিয়ান ওয়ার্নাপুরা ১২৫ বলে ১২৮ রান করেন।
বাংলাদেশের পক্ষে এনামুল হক জুনিয়র ১১৩ রানে ছয় উইকেট এবং নাজমুল হোসেন ৬০ রানে দুই উইকেট লাভ করেন।
