কেনিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচ খেলতে শনিবার মাঠে নামছে বাংলাদেশ
ফতুল্লা স্টেডিয়ামে শনিবার বাংলা লিংক টাইগার কাপ সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচে বাংলাদেশ ও কেনিয়া মুখোমুখি হচ্ছে।
ইতোমধ্যে তিন ম্যাচ জিতে সিরিজে বাংলাদেশ দল এগিয়ে রয়েছে।
সিরিজ নিশ্চিত হলেও বাংলাদেশ অধিনায়ক হাবিবুল বাশার সুমন শনিবারের ম্যাচে এক চুলও ছাড় দেবেন না বলে জানিয়েছেন। আর সে কারণেই কেনিয়াকে হালকাভাবে নিচ্ছেন না হাবিবুল।
বাশার বলেন, স্টিভ টিকোলোসহ কেনিয়া দলে বেশ কিছু ভালো খেলোয়াড় রয়েছে। তারা তাদের যোগ্যতা অনুযায়ী খেলতে পারলে আমাদেরকে বিপদে পারে।
ফতুল্লা স্টেডিয়ামে শুক্রবার শুধু অধিনায়ক হাবিবুল বাশার, মোহাম্মদ আশরাফুল, রাজিন সালেহ ও মঞ্জুরুল ইসলাম রানা অনুশীলনে নামেন।
বাশার সাংবাদিকদের বলেন, শেষ ম্যাচে আমরা জয়ের বিকল্প অন্য কিছু ভাবছি না। আমরা এক একটি করে ম্যাচে এগিয়েছি। শেষ পর্যন্ত আমরা এই ধারা বজায় রাখতে চাই।
তিনি বলেন, আমরা জয় দিয়েই সিরিজ শেষ করতে চাই।
বাশার আরো বলেন যে, তিনি এবং আশরাফুল এই সিরিজে রান করতে ব্যর্থ হয়েছেন। শেষ ম্যাচে তারা রানের ধারায় ফিরতে চান।
আগের ম্যাচে প্রথম সারির ব্যাটসম্যানদের ব্যর্থতা সত্ত্বেও তারা নিজেদের একটি ইতিবাচক দল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
৩৩ বছর বয়সী বাংলাদেশী অধিনায়ক বলেন, এই সিরিজে ভালো ফলাফল করা খেলেয়াড়দের এপ্রিলে অনুষ্ঠেয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুযোগ করে দেবে। শনিবারের ম্যাচে দলে একটি অথবা দুটি পরিবর্তন আনতে পারি।
