নেপিয়ারে কিউই ও উইন্ডিজদের মধ্যেকার শেষ টেস্ট বৃষ্টির কারণে বিঘ্নিত
নেপিয়ারে রাত ভর অবিরাম বৃষ্টি হওয়ার কারণে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচ বিলম্বিত।
আবহাওয়া ও মাঠের অবস্থা দেখে আম্পায়ার মার্ক বেনসন এবং ইয়ান হোওয়েল সিদ্ধান্ত নিয়েছেন, মধ্যাহ্ন ভোজের আগে খেলা মাঠে গড়াবে না।
স্বাগতিক নিউজিল্যান্ড টেস্ট সিরিজে ইতোমধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। প্রথম টেস্টে ২৭ রানের এবং দ্বিতীয় টেস্টে ১০ উইকেটের জয় পায় কিউইরা।
