২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইকুয়েডর বিশ্বকাপ ফুটবল দলের ম্যানেজার গ্রেফতার

জার্মানিতে অনুষ্ঠেয় ২০০৬ বিশ্বকাপ ফুটবল মাঠে গড়ানোর মাত্র তিন মাস আগে ইকুয়েডর ফুটবল দলের ম্যানেজার ভিনসিও লুনাকে মানুষ পাচারের অভিযোগে গ্রেফতার করার পর দলটি গুরুতর সমস্যার পড়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2006, 10:30 AM

Updated : 26 Apr 2022, 03:31 PM

যুক্তরাষ্ট্র সফরে ইকুয়েডর জাতীয় ফুটবল দলের সদস্য পরিচয় দিয়ে দু’জন ভুয়া ব্যক্তিকে পাচারের অভিযোগ তোলা হয়েছে ভিনসিও লুনার বিরুদ্ধে। তিনি ৯,৪০০ ও ১৩,০০০ ডলারের বিনিময়ে দু’জনকে পাচার করতে রাজি হন বলে অভিযোগ তোলা হয়েছে।

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লুনা এই বিষয়ে ইকুয়েডর ফুটবল এ্যাসোসিয়েশন (ইএফএ)’র প্রেসিডেন্ট লুইস চিরিবোগার হস্তক্ষেপ প্রার্থনা করেছেন। প্রেসিডেন্ট বলেছেন, তিনি বিষয়টি খতিয়ে দেখবেন। ভিনসিও লুনা দীর্ঘ ৮ বছর ধরে ইকুয়েডর জাতীয় ফুটবল দলের সাথে আছেন।