এফ এ কাপের সেমিতে চেলসি
নিউ ক্যাসলকে পরাজিত করে চেলসি এফ এ কাপ ফুটবলের সেমিফাইনালে পৌঁছেছে।
চেলসি অধিনায়ক জন টেরির করা গোলটিই ছিল পুরো খেলার একমাত্র গোল, যা এসেছিলো খেলার চার মিনিটের মাথায় ডেমিয়েন ডাফ এর করা কর্ণার থেকে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
চেলসির রিকার্ডো কার্ভালহো ও গিভেন দুটি নিশ্চিত গোলের সম্ভাবনা নষ্ট করেন।
এ্যালান শিয়েরার-এর নিউ ক্যাসলের ক্যাপ্টেন হিসেবে কোন ট্রফি জেতার আশা পূরণ হবার কোন সম্ভাবনাই আর থাকলোনা কারন, এ মৌসুমের শেষেই তার অবসর গ্রহন করবার কথা।
নিউ ক্যাসলের কাছ থেকে তেমন কোন আক্রমণ না আসায়, প্রথম গোলটি করার পর থেকে চেলসি শান্ত ও ধীর গতিতে খেলতে থাকে।
