২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৫ বর্ষসেরা পেশাদার টেনিস খেলোয়াড় ফেদেরার ও ক্লিস্টারস

বিশ্বের এক নম্বর খেলোয়াড় রজার ফেদেরার এবং ইউএস ওপেন চ্যাম্পিয়ন কিম ক্লিস্টারসকে ২০০৫ সালের বর্ষসেরা পেশাদার টেনিস খেলোয়াড় নির্বাচিত করা হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2006, 06:00 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

২৪ বছর বয়সি সুইস টেনিস তারকা ফেদেরার ২০০৫ সালে ৮১ টি ম্যাচ জয় করে এবং ৪ টি ম্যাচে পরাজিত হয়ে অসাধারণ মৌসুম কাটান। ২০০৫ সালে উইম্বলডন এবং ইউএস ওপেন টেনিসসহ  মোট ১১ টি শিরোপা জয় করেন তিনি। 

সুইস তারকাই হলেন পঞ্চম টেনিস খেলোয়াড় যিনি পেশাদার টেনিস এ্যাসোসিয়েশন র‌্যাঙ্কিংয়ের ৩২ বছরের ইতিহাসে এই বছরের প্রত্যেক সপ্তাহে শীর্ষস্থান দখল করেছেন।

বিশ্বের দ্বিতীয় বাছাই কিম ক্লিস্টারসকে ২০০৫ বর্ষসেরা পেশাদার মহিলা টেনিস খেলোয়াড় নির্বাচিত করা হয়েছে।

২২ বছর বয়সি ক্লিস্টারস ২০০৫ সালে ৯ টি শিরোপা এবং প্রথম গ্রান্ড স্ল্যাম ইউএস ওপেন টেনিস শিরোপা জয় করেন। তিনি ২০০৪ সালের বেশিরভাগ সময়ই কবজির ইনজুরির কারণে কোর্টের বাইরে থাকেন।

ক্যালিফোনিয়ান দুই ভাই বব ও মাইক ব্রায়েনের জুটি দ্বৈত পুরুষ বিভাগে ২০০৫ বর্ষসেরা এটিপি দ্বৈত দল নির্বাচিত হয়েছে। আমেরিকান লিসা রেমন্ড ও অস্ট্রেলিয়ান মানাস্থা স্টোসুর ২০০৫ সালের

বর্ষসেরা মহিলা দল নির্বাচিত হয়েছে।