২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঁধের ইনজুরিতে টেন্ডুলকার, ওয়ান ডে দলে মুনাফ

রান খড়ায় থাকা ভারতীয় লিটল মাস্টার শচীন টেন্ডুলকার সফরকারী ইংল্যান্ডের বিরুদ্ধে সাত ম্যাচ ওয়ান ডে সিরিজে কাঁধের ইনজুরির কারণে খেলতে পারছেন না।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2006, 11:11 AM

Updated : 26 Apr 2022, 03:30 PM

টেন্ডুলকারের অনুপস্থিতিতে প্রথম তিন ম্যাচের জন্য ১৫ সদস্যের দলে নির্বাচকরা জায়গা দিয়েছেন ভেনুগোপাল রাওকে। ফাস্ট বোলার জহির খানের বদলে দলে জায়গা পেয়েছেন মিডিয়াম ফাস্ট বোলার মুনাফ পাটেল। অভিষেক টেস্টে দারুন নৈপুণ্য দেখানোর পুরস্করস্বরূপ তাকে দলে নেওয়া হলেন। প্রথম ওয়ান ডে ম্যাচ ২৮ শে মার্চ দিল্লীতে অনুষ্ঠিত হবে।

অতি শীঘ্রই লন্ডনে টেন্ডুলকারের কাঁধে অস্ত্রোপচার করা হবে। পাকিস্তানের বিরুদ্ধে শেষ সিরিজ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে চলমান টেস্ট সিরিজে টেন্ডুলকারের মোট গড় রান ১৮ দশমিক ৬৬। অস্ত্রোপচার করার পর তাকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। তাই ১২ ই মে থেকে শুরু হওয়া ওয়েস্ট ইন্ডিজ সফরে টেন্ডুলকারকে দলে পাওয়া যাবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

ভারতীয় দল: রাহুল দ্রাবিড় (অধিনায়ক), বিরেন্দ্রার সেওয়াগ, গৌতম গাম্ভির, যুবরাজ সিং, মোহাম্মদ কাইফ, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি, ইরফান পাঠান, রুদ্র প্রতাপ সিং, শান্তাকুমারান শ্রীশান্ত, মুনাফ পাটেল, অজীত আগারাকার, হরভজণ সিং, ভেনুগোপাল রাও এবং রমেশ পাওয়ার।