অস্ট্রেলিয়া সফরে বর্ণবাদের শিকার হয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা: আইসিসি
সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটাররা বর্ণবাদ নিয়ে বিদ্রুপের সম্মুখীন হয়েছেন এবং এই কর্মকান্ডে অস্ট্রেলিয়ায় প্রবাসী দক্ষিণ আফ্রিকানদের সাথে অস্ট্রেলিয়ানরাও জড়িত ছিল বলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র প্রধান নির্বাহি ম্যালকম স্পিড জানান।
অস্ট্রেলিয়া সফরের পর দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের কাছ থেকে এই অভিযোগ পাওয়ার পর আইসিসি ভারতীয় সলিসিটর জেনারেল গোলাম বাহানবতিকে তদন্তের জন্য নিযুক্ত করে।
আইসিসি’র প্রধান নির্বাহি বলেন, “অস্ট্রেলিয়া সফরে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটাররা বর্ণবাদ সংক্রান্ত বিদ্রুপের শিকার হয়েছে তদন্তে তা পাওয়া গেছে।”
তিনি আরও বলেন, “হার্শেল গিবস, শন পোলক, আন্দ্রে নেল এবং বুটা ডিপেনার সকলেই আলাদা আলাদাভাবে বর্ণবাদী গালিগালাজের সম্মুখীন হয়েছেন। অস্ট্রেলিয়ায় প্রবাসী দক্ষিণ আফ্রিকানরাই শুধু এই কর্মকান্ডে জড়িত ছিল তা বললে ভুল হবে। এই কর্মকান্ডটি পূর্ব পরিকল্পিত ও যোগসাজশে করা হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়।
তিনি বলেন, “এই প্রথমবার কোনও ক্রিকেট জাতি অভিযোগ দায়ের করেছে এবং এই বিষয়টি গুরুতের সাথে দেখা হবে। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের নির্বাহিদের সাথে আমি ৩০ শে এপ্রিল আইসিসি’র বর্ণবাদ বিরোধী নীতিনির্ধারনি বৈঠকে অভিযোগটি তুলে ধরে প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা নেবো।”
বর্তমানে অস্ট্রেলিয়া ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে।
