২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসি ট্রফিতে খেলতে হলে কেনিয়ার বিরুদ্ধে আর একটি জয় দারকার বাংলাদেশের

আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জনের পাশাপাশি ওয়ানডে র‌্যাংকিংয়ের দশ নম্বর জায়গাটি দখল করতে হলে কেনিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের বাকি দু’টি ম্যাচের মধ্যে অন্তত একটি জয় দারকার বাংলাদেশের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2006, 08:48 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

মিনি বিশ্বকাপ নামে পরিচিত চ্যাম্পিয়ন্স ট্রফি এ বছর অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হবে।

দুবাইতে সোমবার আইসিসির বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী র‌্যাংকিংয়ে অবস্থানের জন্য একটি দলকে অন্তত আটটি বাছাই ম্যাচ খেলতে হবে।

এদিক থেকে বাংলাদেশের চাইতে এগিয়ে রয়েছে কেনিয়া। ২০০৪ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই ম্যাচ খেলে ৫০ ভাগ যোগ্যতা আগেই অর্জন করে রেখেছে কেনিয়া। তাছাড়া সম্প্রতি তারা জিম্বাবুয়ের বিরুদ্ধে চার ম্যাচের সিরিজে অংশগ্রহন করে দু’টিতে জয়ও পেয়েছে। বর্তমানে বাংলাদেশের বিরুদ্ধে চার ম্যাচ সিরিজের দু’টি ম্যাচ কেনিয়া খেলেও ফেলেছে।

কেনিয়া ১৮ পয়েন্ট নিয়ে বর্তমানে র‌্যাংকিংয়ে ১১ নম্বরে অবস্থান করছে। র‌্যাংকিংয়ের দশ নম্বর স্থান এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের বাকি দু’টি ম্যাচে কেনিয়ার জয় ছাড়া কোন বিকল্প নেই।

বোর্ড সভায় আইসিসি প্রবর্তিত ওয়ানডের ‘সুপার সাব’ পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া ওয়ানডে র‌্যাংকিংয়ে বিভিন্ন দলের অবস্থান নির্নয়ে দলগুলোর ন্যুনতম ম্যাচ খেলার বিষয়টিকে বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

এখন থেকে বিভিন্ন গুরুত্বপূর্ন টুর্নামেন্টে আইসিসির এন্টি ডোপিং নীতিও প্রয়োগ করা হবে। আর ভারতে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই এই নীতির পরীক্ষা নিরীক্ষা চলবে।

সভায় প্রথমবারের মত আর্ন্তজাতিক ম্যাচের পিচগুলো আনুষ্ঠানিক ভাবে মনিটরিং করারও প্রস্তাব করা হয়। এই পদ্ধতির আওতায় কোন ভেন্যুর পিচ মানসম্মত না হলে প্রাথমিকভাবে আর্থিক জরিমানাসহ চুড়ান্তভাবে ভেন্যুর আর্ন্তজাতিক মর্যাদাও কেড়ে নেওয়া হতে পারে। বোর্ড সভায় জিম্বাবুয়ে ক্রিকেটের বর্তমান অচলাবস্থা নিয়েও আলোচনা হয়।