কেনিয়াকে হারিয়ে সিরিজে ২ - ০ তে এগিয়ে গেল বাংলাদেশ
বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলালিংক টাইগার কাপ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আফতাব আহমেদ এবং জাভেদ ওমরের দুৃ’টি অনবদ্য হাফ সেঞ্চুরিতে ভর করে সফররত কেনিয়ার বিরুদ্ধে নয় উইকেটের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ।
কেনিয়ার ১৬১ রানের জবাবে বাংলাদেশ ২৩ দশমিক পাঁচ ওভারেই এক উইকেট খুইয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
জাভেদ ওমর ৭৯ বলে ১১টি বাউন্ডারি সাহায্যে ৬৪ এবং এবং আফতাব আহমেদ মাত্র ৩১ বলে নয়টি চার এবং দু’টি বিশাল ছক্কার মাধ্যমে ৫৯ রান করেন। পেসার সৈয়দ রাসেল ২৮ রান খরচায় তিন উইকেট নিয়ে পেয়েছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।
