২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিউজিল্যান্ডের সিরিজ জয়

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২য় টেষ্টে ১০ উইকেটে জয়লাভ করে নিউজিল্যান্ড টেষ্টের সিরিজে ২-০ ব্যবধানে সিরিজ জয় করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2006, 01:14 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

নিউজিল্যান্ডের প্রথম উনিংসের ৩৭২ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ১৯২ ও ২য় ইনিংসে ২১৫ সহ মোট ৪০৭ রান করে। ফলে জয়ের জন্য প্রয়োজনীয় ৩৬ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে নিউজিল্যান্ড নয় ওভারের মধ্যেই কোনো উইকেট না হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। উদ্বোধনী ব্যাটসম্যান হামিশ মার্শাল ও জ্যামি হাউ যথাক্রমে ২৩ ও ৯ রানে অপরাজিত থাকেন।

২য় ইনিংসে চার উইকেটের বিনিময়ে ১১৮ রান নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ৪র্থ দিনের খেলা শুরু করে। বাকি ছয় উইকেটের বিনিময়ে ওই ৯৭ রান সংগ্রহ করলে ২য় ইনিংসে তাদের মোট সংগ্রহ দাঁড়ায় ২১৫, যা নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৩৬ রানের লিড দাঁড় করিয়ে দেয়।

এই পরাজয় ওয়েস্ট ইন্ডিজের টানা সপ্তম টেষ্ট পরাজয়। এ পরাজয়ের মধ্য দিয়ে বিগত ৮৫ বছরের টেস্ট ইতিহাসে ১০ উইকেটে হেরে যাওয়া জিম্বাবুয়ে ও বাংলাদেশের সাথে ওয়েস্ট ইন্ডিজের নামটি যুক্ত হলো।

দ্বিতীয় টেষ্টে এই জয়লাভের ফলে নিউজিল্যান্ড টানা ৬ষ্ঠ টেষ্টে জয়লাভ করে নিজেদের টেষ্ট ক্রিকেট ইতিহাসে নতুন রেকর্ড তৈরি করলো।

শনিবার ন্যাপিয়েরে তৃতীয় ও শেষ টেষ্ট অনুষ্ঠিত হবে।