এএফসি কাপের অ্যাওয়ে ম্যাচ খেলতে ঢাকায় ভারতের মহেন্দ্র ইউনাইটেড
এএফসি কাপে ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে রোববার ঢাকা এসে পৌঁছেছে ভারতের মহেন্দ্র ইউনাইটেড। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২১ মার্চ দু’দল মুখোমুখি হবে।
২৭ সদস্য বিশিষ্ট অতিথি দলে ২০ জন ফুটবলার এবং সাতজন কর্মকর্তা রয়েছেন।
টুর্নামেন্টের এ গ্র“পে থাকা ব্রাদার্স ইউনিয়ন, মহেন্দ্র ইউনাইটেড, বাহরাইনের মুহাররাক এবং লেবাননের আল আহেদ গত ৭ মার্চ একটি করে ম্যাচ খেলেছে।
ব্রাদার্স ইউনিয়ন মুহাররাকের বিরুদ্ধে তাদের প্রথম অ্যাওয়ে ম্যাচে ০ -- ২ গোলে পরাজিত হলেও মহেন্দ্র ইউনাইটেড তাদের প্রথম ম্যাচে আল আহেদের সাথে ২ -- ২ গোলে ড্র করে।
