আবারও ব্যর্থ লারা, পরাজয় এড়ানোর জন্য লড়ছে সফরকারী উইন্ডিজরা
ওয়েলিংটনে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা বৃষ্টির কারণে বিঘিœত হলেও সফরকারী ওয়েস্ট ইন্ডিজ পরাজয় এড়াতে জোর প্রচেষ্টা চালাছে।
স্বাগতিক নিউজিল্যান্ড ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিনে ৩৩৫/৭ স্কোর নিয়ে খেলতে নেমে ৩৭২ রান তুলে অলআউট হয়ে যায়। ১৮০ রানে এগিয়ে থাকে স্বাগতিক ব্ল্যাক ক্যাপ্স দল।
ক্যারিবিয়ান ফাস্ট বোলার ফিডেল এডওয়ার্ড ৬৫ রানের বিনিময়ে ৫ টি এবং ড্যারেন পাওয়ার ৮৩ রানের বিনিময়ে ৪ টি উইকেট তুলে নেন।
ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসের শুরুটা ভাল করে। প্রথম উইকেট জুটিতে ৫৪ রান যোগ করে ক্যারিবিয়ানরা। কিন্তু দলীয় স্কোর ১১৮ রান করতেই সফরকারীদের ৪ টি উইকেটের পতন ঘটে যায়।
অভিজ্ঞ উইন্ডিজ ব্যাটসম্যান ব্রায়ান লারা দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনেও ব্যর্থ হয়েছেন। কিউই বোলার নাথান এস্টেলের বল মারতে গিয়ে তিনি ব্যক্তিগত এক রানের মাথায় কভারে দাড়ানো ফিল্ডার মার্শালের হাতে ক্যাচ তুলে দেন। ত্রিনিদাদ লিজেন্ড ব্রায়ান চার্লস লারা নিউজিল্যান্ড সফরের চারটি ইনিংসে মোট সাত রান করেছেন।
উইন্ডজদের পক্ষে ক্রিস গেইল সর্বোচ্চ ৬৮ রান করেন। আলোর স্বল্পনার কারণে টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার সামান্য আগে কিউই স্পিনার ড্যানিয়েল ভেট্টরির বলে তিনি আউট হয়ে প্যাভিলিয়ানে ফিরে যান।
