প্যাসিফিক ওপেন টেনিস শিরোপা জয় করলেন রুশ তারকা শারাপোভা
তৃতীয় বাছাই রাশিয়ান মারিয়া শারাপোভা সরাসরি ৬--১, ৬--২ সেটে স্বদেশী প্রতিদ্বন্দ্বী চতুর্থ বাছাই এলেনা দেমেনতিয়েভাকে পরাজিত করে প্যাসিফিক লাইফ ওপেন টেনিস শিরোপা জিতেছেন।
গত বছরের জুনে বামিংহ্যাম টুর্নামেন্ট শিরোপা জয়ের পর এটাই তার প্রথম শিরোপা। খবর বিভিন্ন বার্তসংস্থার।
শারাপোভার বয়স ১৯ হতে এখনও এক মাস বাকি থাকলেও তিনি এখন ১১ টি ডব্লিউটিএ খেতাব জয় করেছেন।
বিশ্বের অষ্টম বাছাই দেমেনতিয়েভা সেমি--ফাইনালে শীর্ষ বাছাই জাস্টিন হেনিন হার্ডেনকে পরাজিত করে ফাইনালে উঠলেও শারাপোভার কাছে পরাজিত হয়ে রানার--আপ হয়েই তুষ্ট থাকতে হবে তাকে।
