২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বড় স্কোর গড়ছে কিউইরা

সফরকারী ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ১৯২ রানের জবাবে স্বাগতিক নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন সাত উইকেটে ৩৩৫ রান তুলে ভালো অবস্থানে চলে গেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2006, 05:12 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

তিন রানে দুই উইকেট হারানোর পরও অধিনায়ক স্টিফেন ফ্লেমিংয়ের একটি অধিনায়কোচিত ইনিংসে ভর করে স্বাগতিকরা এই স্কোর গড়ে তোলে। ফ্লেমিং ৯৭ রান করেন। এছাড়া পিটার ফুলটন করেন ৭৫ রান। নাথান অ্যাস্টল ৬৫ রানে অপরাজিত রয়েছেন।

এর আগে ওয়েস্ট ইন্ডিজ আট উইকেটে ১৮২ রান নিয়ে দিনের খেলা শুরু করে শেষ পর্যন্ত আর মাত্র দশ রান যোগ করতেই গুটিয়ে যায়। স্বাগতিক দলের জেমস ফ্রাঙ্কলিন ৫৩ রানে পাঁচটি এবং কাইল মিলস সমানসংখ্যক রান খরচ করে তিন উইকেট তুলে নিয়ে ক্যারিবিয়দের ব্যাটিং গুড়িয়ে দেন।