কমনওয়েলথ গেমস শ্যূটিংয়ে তৌফিক - মহেন্দ্র জুটি ১১ তম, সাঁতারে মনিরুল ৩৮ তম
অস্ট্রেলিয়ার মেলবোর্নে শনিবার ১৮ তম কমনওয়েলথ গেমসের পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে বাংলাদেশের তৌফিকুর রহমান এবং মহেন্দ্র কুমার সিংহ জুটি ১৬ জুটির মধ্যে ১১ তম স্থান লাভ করেছেন।
তৌফিক এবং মহেন্দ্র জুটি মোট ১১০৫ পয়েন্ট স্কোর করেন। ব্রোঞ্জজয়ী অস্ট্রেলিয়ান ডেভিড মুর এবং ডেনিয়েল রেপাচলি জুটির চাইতে ২৯ পয়েন্ট কম স্কোর করেন বাংলাদেশের জুটি। এই ইভেন্টে ভারতের বিবেক সিং এবং সমরেশ জং জুটি ১২০০ পয়েন্ট নিয়ে স্বর্নপদক লাভ করেন।
এই ইভেন্টে আগের রেকর্ডটিও ভারতীয় জুটির করা। ম্যানচেষ্টার গেমসে ১১৪৫ পয়েন্ট স্কোর করে বিবেক এবং সমরেশ আগের রেকর্ডটি করেছিলেন।
তৌফিক ৬০০ পয়েন্টের মধ্যে ৫৫৩ (৯১. ৯০, ৯১, ৯৫, ৯৫, ৯১) এবং মহেন্দ্র ৫৫২ (৯১, ৯০, ৯৩, ৯১, ৯৩, ৯৪) স্কোর করতে সক্ষম হন।
একই দিন পুরুষদের ১০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে বাংলাদেশের কাজী মনিরুল ইসলাম ৫৮ দশমিক ৫৫ সেকেন্ড সময় নিয়ে ৪১ জনের মধ্যে ৩৮ তম স্থান লাভ করেন।
৫০ মিটার ব্যাকস্ট্রোকে ২৪ তম স্থান লাভ করা বাংলাদেশের আরেক সাঁতারু রুবেল রানা রোববার অ্যাকোয়াটিক সুইমিং সেন্টারে ১০০ মিটার ব্যাকস্ট্রোকে অংশগ্রহন করবেন।
