২০০৭ বিশ্বকাপ ক্রিকেট পর্যন্ত ভারতীয় দলের অধিনায়ক দ্রাবিড়
২০০৭ বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট পর্যন্ত ভারতীয় অধিনায়ক রাহুল দ্রাবিড় দলের অধিনায়কত্ব করবেন বলে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ঘোষণা দিয়েছে।
বিসিসিআই’র সেক্রেটারি নিরাঞ্জণ শাহ বলেন, “আগামী বছর ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের সমাপ্তি পর্যন্ত রাহুল দ্রাবিড় ভারতীয় ক্রিকেট দলের কাপ্তানি করবেন।”
