২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্যাসিফিক লাইফ ওপেনের ফাইনালে দেমেনতিয়েভা ও শারাপোভা

চতুর্থ বাছাই ইলিনা দেমেনতিয়েভা প্যাসিফিক লাইফ ওপেন টেনিসের সেমি--ফাইনালে অপ্রত্যাশিতভাবে শীর্ষ বাছাই জাস্টিন হেনিন হার্ডেনকে ২--৬, ৭--৫, ৭--৫ সেটে পরাজিত করে ফাইনালে উঠেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2006, 11:24 AM

Updated : 26 Apr 2022, 03:30 PM

ফাইনালে দেমেনতিয়েভা মুখোমুখি হবেন টুর্নামেন্টের তৃতীয় বাছাই মারিয়া শারাপোভার যিনি সুইস তারকা মার্টিনা হিঙ্গিসকে ৬--৩, ৬--৩ সেটে পরাজিত করে ফাইনালে খেলা নিশ্চিত করেছেন।

পুরুষ বিভাগে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী জেমিস ব্ল্যাক কোয়ার্টার ফাইনালে সরাসরি ৬--১, ৬--৪ সেটে রাশিয়ান ইগোর আন্দ্রেভকে পরাজিত করে সেমি--ফাইনালে উঠেছেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

দ্বিতীয় বাছাই রাফায়েল নাদেল ও সাইপ্রাসের প্রতিদ্বন্দ্বী মার্কাস বাগদাতিসের মধ্যেকার ম্যাচ বিজয়ির মুখোমুখি হবেন ব্ল্যাক।