কেনিয়ার বিরুদ্ধে বিজয়ী বাংলাদেশী ক্রিকেট দলকে শেখ হাসিনার অভিনন্দন
একদিনের আন্তর্জাতিক ক্রিকেট টুর্ণামেন্টের প্রথম ম্যাচে কেনিয়ার বিরুদ্ধে বড় ব্যবধানে বিজয়ী হওয়ার জন্য জাতীয় ক্রিকেট দলকে শুক্রবার বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা অভিনন্দন জানিয়েছেন।
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শেখ হাসিনা এক বিবৃতিতে বলেন, তাদের সরকার আমলে আইসিসি ট্রফি বিজয়ের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট দল একটি নতুন দিগন্তের সূচনা করে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, জাতীয় দল আগামী দিনগুলোতেও এ বিজয় অক্ষুন্ন রাখবে।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল শুক্রবার বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে চতুর্থ ওডিআই সিরিজের প্রথম ম্যাচে ১৩১ রানের বিশাল ব্যবধানে কেনিয়াকে পরাজিত করে।
