২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েলিংটন টেস্টের প্রথম দিনেই চাপের মুখে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ

ওয়েলিংটনের বেসিন রিসার্ভে ওয়েস্ট ইন্ডিজ টস জিতে নিউজিল্যান্ডকে বোলিং করতে পাঠাবার পর কিউই ফাস্ট বোলারা সুযোগটি ভালভাবেই কাজে লাগায়। দ্বিতীয় টেস্টের বৃষ্টি বিঘিœত প্রথম দিনে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দিন শেষে ৮ উইকেটে ১৮২ রান তুলে দিনের খেলা শেষ করে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2006, 12:38 AM

Updated : 26 Apr 2022, 03:30 PM

কিউই ফাস্ট বোলার জেমস ফ্রাঙ্কলিন ৪৪ রানের বিনিময়ে তুলে নেন ৫ টি উইকেট।

ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের শুরুটা ভাল করলেও তা ধারাবাহিকভাবে বজায় রাখতে পারেনি। বৃষ্টির কারণে আম্পায়াররা নির্ধারিত সময়ের আগেই চা বিরতির ঘোষণা দেন।

ম্যাচের প্রথম সেশনেই ক্রিস গেইল ও লারাকে ফিরিয়ে দিয়ে উইন্ডিজ শিবিরে আঘাত হানেন  ফ্রাঙ্কলিন। গেইল ব্যক্তিগত ৩০ রানের মাথায় উইকেটরক্ষক ম্যাককুলামের হাতে ব্যাচ তুলে দেন এবং লারাকে স্টিফেন ফ্লেমিংয়ের হাতে ক্যাচ তুলে দিতে বাধ্য করেন ফ্রাঙ্কলিন।

অপর কিউই ফাস্ট বোলার কেলি মিলস অপর ক্যারিবিয়ান ওপেনার ড্যারেন গঙ্গাকে ফিরিয়ে দেন।

এরপর মধাহ্ন বিরতির আগে ডোয়াইন ব্রাভো ও দিনেশ রামদিনকে আউট করে প্যাভিলিয়ানে ফেরান ফ্রাঙ্কলিন।

বৃষ্টি এবং আলোর স্বল্পতার কারণে প্রথম দিনের খেলা দুইবার বিঘিœত হয়।

কিউইদের মূল বোলার শেন বন্ডকে ছাড়া নিউজিল্যান্ড দলকে কিছুটা দুর্দল মনে হলেও ম্যাচের প্রথম দিনে ফ্রাঙ্কলিন সতীর্থ বন্ডের অনুপস্থিতি বুঝতেই দেননি। ফ্রাঙ্কলিনকে যথার্থ সাহায্য করেন মিলস এবং মার্টিন। মার্টিন উইন্ডিজ অধিনায়ক শিবনারায়ণ চন্দরপল ও লুইসকে ফিরিয়ে দেন।

সফরকারীদের পক্ষে চাপের মধ্যে রুনাকো মরটিন ৬৩ রানের একটি চমৎকার ইনিংস খেলেন। তার ইনিংসটিতে ১১ টা বাউন্ডারি এবং একটি ছক্কা ছিল।