প্যাসিফিক লাইফ ওপেন টেনিসের সেমি’তে ফেদেরার ও দেমেনতিয়েভা
বর্তমান চ্যাম্পিয়ন সুইস তারকা রজার ফেদেরার ৬--২, ৬--৩ সেটে ষষ্ঠ বাছাই ইভান লুবিসিসকে পরাজিত করে প্যাসিফিক লাইফ ওপেন টেনিসের সেমিফাইনালে উঠেছেন।
মহিলা বিভাগে চতুর্থ বাছাই এলিনা দেমেনতিয়েভা ২--৬, ৬--৪, ৬--২ সেটে সার্বিয়ান টিনেজার আনা ইভানোভিচকে পরাজিত করে সেমিফাইনালে উঠেছেন।
কোয়ার্টার ফাইনালে লুবিসিসকে পরাজিত করার মাধ্যমে ফেদেরার রেকর্ড পরিমাণ ছয়বার পরাজিত করলো এই ক্রোয়েশিয়ানকে।
ফিনল্যান্ডের প্রতিদ্বন্দ্বী জারকো নিমিনেন এবং থাই প্রতিদ্বন্দ্বী প্যারাডোন শ্রীচাপানের মধ্যেকার বিজয়ির বিরুদ্ধে সেমি’তে কোর্টে নামবেন ফেদেরার।
শীর্ষ বাছাই জাস্টিন হেনিন-হার্ডেন এবং ১৭ তম বাছাই আর্জেন্টাইন গিসেলা ডুলকোর মধ্যেকার ম্যাচ বিজয়ির মুখোমুখি হবেন দেমেনতিয়েভা।
