২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বিরুদ্ধে শেষ টেস্টে খেলা হচ্ছে না ইংলিশ ফাস্ট বোলার হার্মিসনের

ভারতের বিরুদ্ধে তৃতীয় ও শেষ টেস্টে সফরকারী ইংল্যান্ড দলে আবারও ইনজুরি ছোবল মেরেছে। ইংলিশ ফাস্ট বোলার স্টিভ হার্মিসন ডান পায়ের হাঁটুর নিচে আঘাত পাওয়ার কারণে শেষ টেস্টে খেলতে পারছেন না।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2006, 10:59 AM

Updated : 26 Apr 2022, 03:30 PM

মুম্বাইয়ে ওয়ানকেদ স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে হার্মিসন হাঁটুর নিচে আঘাত পান। পরে তার এক্স-রে করানো হয়। এক্স-রেতে হাড়ে চিড় পড়া ধরা পড়েছে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

ম্যাচটিতে ভারত নয় উইকেটের বিশাল জয় পেয়ে ১--০ ব্যবধানে সিরিজে এগিয়ে যায়।

নিয়মিত অধিনায়ক মাইকেল ভন, স্পিনার অ্যাশলি জাইলস, সিমন জোন্সের ইনজুরি এবং মার্কাস ট্রেসকথিক ব্যক্তিগত কারণে দেশে ফিরে যাওয়ার পর ফাস্ট বোলার স্টিভ হার্মিসনের ইনজুরি ইংল্যান্ড দলকে সিরিজে ফেরার আশা আরও দুরে ঠেলে দিল।