শ্রীলঙ্কার বিরুদ্ধে চারদিনের ম্যাচের জন্য বাংলাদেশ এ দলের নাম ঘোষণা
শ্রীলঙ্কা এ দলের বিরুদ্ধে একটি চারদিনের ম্যাচের জন্য বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড ১৩ সদস্যের বাংলাদেশ এ দলের নাম ঘোষণা করেছে। ঘোষিত দলে জাতীয় দলের পাঁচ ক্রিকেটার রয়েছেন। ২৩ মার্চ শুরু হবে চারদিনের ম্যাচটি। শ্রীলঙ্কা দল এ মাসের শেষ দিকে ঢাকা এসে পৌঁছাবে।
তুষার ইমরান, নাফিস ইকবাল, তাপস বৈশ্য, এনামুল হক জুনিয়র এবং মুশফিকুর রহিম জাতীয় দলের পাঁচজন ছাড়া দলের বেশিরভাগ ক্রিকেটারই অনুর্ধ্ব ১৯ দলের হয়ে বিভিন্ন সময়ে প্রতিনিধিত্ব করেছেন।
নির্বাচিত ক্রিকেটারদের ২০ মার্চ রাত আটটার মধ্যে হোটেল সোনারগাঁওয়ে দলের সমন্বয়কারী শরীফ মাহমুদ পলাশের কাছে রিপোর্ট করার অনুরোধ জানানো হয়েছে।
স্কোয়াড: নাজমুস সাদাত, নাফিস ইকবাল, তুষার ইমরান (অধিনায়ক), সাকিব আল হাসান, মেহরাব হোসেন জুনিয়র, মুশফিকুর রহিম, ফরহাদ রেজা, মাহমুদুল্লাহ রিয়াদ, শাফাক আল জাবির, তাপস বৈশ্য, এনামুল হক জুনিয়র, নাদিফ চৌধুরী, নাজমুল হোসেন।
কর্মকর্তা: শন উইলিয়ামস (কোচ), মিনহাজুল আবেদীন (সহকারী কোচ), স্যাম বায়ার্ন (ফিজিও), সালাহউদ্দিন (ভিডিও এনালিষ্ট) এবং শরীফ মাহমুদ (সমন্বয়কারী)।
