২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট প্রতিভার খোঁজে ‘ফাইভ পি ইভেন্ট’

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহযোগিতায় ফাইভ পি ইভেন্টস দেশব্যাপী ‘ক্রিকেট মেধার খোঁজে’ শীর্ষক কর্মসূচী হাতে নিয়েছে। ‘তৃণমূলে সম্ভাবনা’ শ্লোগান নিয়ে এই কর্মসূচী শিগগিরই দেশজুড়ে শুরু হবে। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2006, 08:11 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

এ উপলক্ষে বুধবার রাজধানীর একটি হোটেলে ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন এবং ফাইভ পি ইভেন্টের সমন্বয়ে কর্ম পদ্ধতি ও প্রয়োজনীয় বিবিধ বিষয়ে নীতি নির্ধারণী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ফাইভ পি ইভেন্টের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন, ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা, ক্রীড়া লেখক ও কোচ জালাল আহমেদ চৌধুরী, জাতীয় দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন, সাবেক ক্রিকেটার শরফোদ্দৌলা ইবনে সৈকত, মাহমুদুর রহমান রানা (বিকাশ রঞ্জন দাস) উপস্থিত ছিলেন।

কার্যক্রমের আওতায় সমগ্র দেশকে চারটি জোনে ভাগ করা হয়েছে। চার জোনের আওতায় ২০টি জেলায় জাতীয় দলের একাধিক খেলোয়াড় এবং একজন কোচসহ ছয়জনের একটি দল নির্দিষ্ট দিনে অবস্থান করবেন। জেলাভিত্তিক এই অবস্থানের দিন তারিখ বিজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। নির্দিষ্ট দিনে একটি আকর্ষনীয় পদ্ধতিতে আগ্রহী ক্রিকেটারদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং দক্ষতা বিচার করা হবে। অংশগ্রহনকারী ক্রিকেটারদের মধ্যে ৬০ জনের জন্যে পুরস্কার হিসেবে থাকবে ক্রিকেট সরঞ্জামসহ আকর্ষণীয় পুরস্কার।

এই কার্যক্রম থেকে বিশেষ সম্ভাবনাময় ক্রিকেটারদের নিয়ে পরবর্তীতে ঢাকায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্ব। চুড়ান্তভাবে নির্বাচিত ক্রিকেটারদের নিয়ে ঢাকায় ট্রেনিং ক্যাম্পের আযোজন করা হবে। এই কার্যক্রমের বিস্তারিত ২২ মার্চ থেকে https://www.cricketmedha.com/ এই ওযেবসাইটে অথবা ০১৮৯৪৯৮৭৪০ এই হটলাইনে পাওয়া যাবে। আগ্রহীরা বিনামূল্যে রেজিস্ট্রেশন ফরম পূরণ করে এই কার্যক্রমে নিতে পারবেন।