২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার ইনজুরিতে জয়সুরিয়া

ইনজুরি যেন সনথ জয়সুরিয়ার পিছুই ছাড়ছে না। এই ইনজুরির কারণেই দলে তার আসা যাওয়ার পালা চলছে নিয়মিতই। দলে স্থায়ী হতে পারছেন না লঙ্কান এই অলরাউন্ডার। এদিকে শুক্রবার পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ওয়ানডে। বেয়াড়া পায়ের ইনজুরির জন্য শুক্রবারের ম্যাচটিতেও খেলা হচ্ছে না জয়সুরিয়ার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2006, 05:10 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

সিরিজের অন্য ম্যাচগুলোতে খেলতে পারবেন কিনা সে ব্যাপারে এখনও রয়ে গেছে অনিশ্চয়তা। ১৯ থেকে ২১ মার্চ কলম্বোতে অনুষ্ঠিত হবে সিরিজের বাকি ম্যাচগুলো। এ বছর কাঁধের ইনজুরির কারণে অস্ট্রেলিয়ায় ভিবি সিরিজের অনেকটাই মিস করেছেন জয়সুরিয়া। গত বছর আগস্টের ইনজুরি পরবর্তীতে ওয়াটার পোলো খেলার সময় দলের ফিজিওর সাথে সংঘর্ষে এবং গোসলের সময় পিছলে পড়ে আরও জেঁকে বসেছে।

পাকিস্তানের বিরুদ্ধে জয়সুরিয়ার রেকর্ডও অনেকের জন্য ইর্ষনীয়। ৭২ ওয়ানডেতে ৩৪ গড়ে ১৮টি হাফসেঞ্চুরি এবং তিনটি সেঞ্চুরি করেছেন। এতো গেল জয়সুুিরয়ার ব্যাটিংয়ের কথা। প্রথম ওয়ানডেতে দল তার কার্যকরী বোলিং সাপোর্ট থেকেও বঞ্চিত হচ্ছে। ১৯৮৯ সালের ডিসেম্বরে অভিষিক্ত ৩৬ বছর বয়স্ক শ্রীলঙ্কান এই অল রাউন্ডার ৩৫৭ ম্যাচে দখল করেছেন ২৭৩ উইকেট।