২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বলিউড তারকাদের প্রীতি ক্রিকেট ম্যাচ বৃহস্পতিবার

ভারতের চলচ্চিত্র জগতের বেশ কয়েকজন তারকাদের দল ও ইংলিশ দল ১৬ মার্চ মুম্বাইয়ের ব্রাবর্ন স্টেডিয়ামে এক প্রীতি ক্রিকেট ম্যাচ খেলবেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2006, 12:19 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

আইডিয়া, ব্রিটিশ স্পোর্টস রিলিফ এবং আইআইএফএ’এর পৃষ্টপোষকগতায় ম্যাচটি আয়োজন করা হচ্ছে। ম্যাচ হতে অর্জিত অর্থ ভারতের চলচ্চিত্র জগৎ বলিউড’এর টেকনিশিয়ান এবং স্টান্টম্যানদের জন্য গঠিত তহবিলে দান করা হবে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

একটি দলে থাকবেন ইংলিশম্যান ফিল টাফনেল, ক্রিস ইভেন্স, পিটার এন্ড্রু এবং আরও অনেকে। অপরদিকে বলিউড দলে থাকবেন অভিনেতা আমির খান, আসুতোশ গাওয়ারিকার, মাধবাণ, রিতেশ দেশমুখ, রাহুল দেব প্রমূখ্য। বলিউড দলকে নেতৃত্ব দিবেন সুনীল শেঠী।