দেমেনতিয়েভার কাছে পরাজিত হলেন সানিয়া
ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ান ওয়েলসে ২ দশমিক ১ মিলিয়ন ডলার মূল্যের প্যাসিফিক লাইফ ওপেন ডব্লিউ টেনিসের তৃতীয় রাউন্ডে ভাল ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করলেও রাশিয়ান অভিজ্ঞ খেলোয়াড় এলিনা দেমেনতিয়েভার কাছে পরাজিত হয়েছেন।
চতুর্থ বাছাই দেমেনতিয়েভা ৫--৭, ৬--৪, ৬--৪ সেটে সানিয়াকে পরাজিত করেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
পরবর্তী ম্যাচে দেমেনতিয়েভা মুখোমুখি হবেন চীনের টেনিস খেলোয়াড় না লির।
