নিউজিল্যান্ড সফরে ওয়েস্ট ইন্ডিজের শীর্ষস্থানীয় ব্যাটসম্যান খেলতে পারবে না
নিউজিল্যান্ডের সাথে প্রথম টেস্ট ম্যাচ হারার পর ওয়েস্ট ইন্ডিজের জন্য আরও একটি খারাপ খবর হলো দলের সহ--অধিনায়ক শীর্ষস্থানীয় ব্যাটসম্যান রাম নরেশ সারওয়ান ইনজুরির কারণে সফরের বাকী ম্যাচগুলো খেলতে পারবে না।
এক দিনের সিরিজে খেলার সময় তার মাংসপেশিতে টান পড়েছিল বলে দলের একজন মুখপাত্র মঙ্গলবার জানিয়েছেন।
তিনি একদিনের খেলায় দু’টি হাফসেঞ্চুির এবং প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৬২ রান করার পর শেন বন্ডের একটি বল তার কাধে লাগলে তিনি আঘাত পান। তিনি মাঠ ছেড়ে যান এবং কিছুক্ষণ পর আবার ফিরে আসেন।
তখন তিনি কোনও আঘাত বুঝতে পারেননি। খবর বার্তা সংস্থার।
এদিকে ওয়েস্ট ইন্ডিজের কোচ বেনেট কিং নিশ্চিত করেছেন ফাস্ট বোলার জেরোম টেলর হ্যামষ্ট্রিং--এ আক্রান্ত এবং ওয়েলিংটন--এ শুক্রবারে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে তার খেলতে পারাটাও অনিশ্চিত। এ অবস্থায় দল গঠন করা কঠিন হয়ে পড়েছে।
