২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হতে যাচ্ছে ‘ব্রিটিশ কাউন্সিল লিডারশীপ প্রোগ্রাম থ্রু স্পোটর্স’ কার্যক্রম

বাংলাদেশে ক্রিকেট বোর্ডের সহযোগিতায় ব্রিটিশ কাউন্সিল সীমিত ওভারের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে শুরু করতে যাচ্ছে ‘ব্রিটিশ কাউন্সিল লিডারশীপ প্রোগ্রাম থ্রু স্পোর্টস’ কার্যক্রম।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2006, 07:29 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ১৬ থেকে ২৬ মার্চ অনুষ্ঠিত হবে অনুর্ধ্ব ১৭ বয়স ভিত্তিক টুর্নামেন্ট। ১১ দিন ব্যাপী টুর্নামেন্টে তিনটি দল অংশগ্রহন করবে। দলগুলো হচ্ছে- ব্লু, গ্রিন এবং রেড একাদশ। লিগ ভিত্তিক টুর্নামেন্টে দুই দিনের এবং একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে।

সোমবার এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান, ব্রিটিশ কাউন্সিলের উপ পরিচালক রিচার্ড সান্ডারল্যান্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান খন্দকার জামিলউদ্দিন, প্রধান নির্বাহী মাহমুদুর রহমান এবং ব্রিটিশ কাউন্সিলের সাংস্কৃতিক বিষয়ক কর্মকর্তা মাসুদ হোসেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সান্ডারল্যান্ড বলেন, আগের বছরগুলোতে ক্রিকেট প্রতিভা খুঁজে বের করার কার্যক্রম চললেও এবছর সারা দেশ থেকে ক্রিকেটার তুলে আনার দিকে ব্রিটিশ কাউন্সিল মনোনিবেশ করেছে। এই কার্যক্রম থেকে সফল তিনজন ক্রিকেটারকে যুক্তরাজ্যের সারে লিগে খেলার সুযোগ করে দেওয়া হবে বলে তিনি জানান।

মাসুদ হোসেন জানান, কোর্সটিকে এমনভাবে সাজানো হয়েছে, যার মাধ্যমে ক্রিকেটাররা কম্পিউটার, ইন্টারনেট ব্যবহার, ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন, ম্যাচ চলাকালীন সময়ে বিভিন্ন ধরনের চাপের মধ্যে থাকা অভ্যাস, ইংরেজি ভাষার মাধ্যমে সহজেই যোগাযোগ করার দক্ষতা অর্জনে সক্ষম হবে। এই কার্যক্রমের মাধ্যমে তরুণ ক্রিকেটাররা সত্যিকার অর্থেই উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।