বন্ডের দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ধরাশায়ি করলো নিউজিল্যান্ড
অকল্যান্ডে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস ২৬৩ রানে থামিয়ে দিয়ে স্বাগতিক নিউজিল্যান্ড প্রথম টেস্টের পঞ্চম দিনে ২৭ রানের জয় পেয়েছে।
অকল্যান্ড টেস্টের প্রথম চার দিন কিউই ও উন্ডিজদের মধ্যে হাডাহাডি লড়াই হলেও ম্যাচের পঞ্চম দিনে মাত্র ১৭ রানের মধ্যে ক্যারিবিয়ানদের শেষ দুই উইকেট তুলে নিয়ে জয় জয় আদায় করে নেয় নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের ম্যাচ জয়ের নায়ক হচ্ছেন ফাস্ট বোলার শেন বন্ড। ৫ টি উইকেট তুলে নেন তিনি।
পঞ্চম দিনে কিউই স্পিনার ড্যানিয়েল ভেট্টরি বলে স্টিফেন ফ্লেমিং ক্যাচ আউট করে প্যাভিলিয়ানে ফেরান ইয়ান ব্রেডশোকে।
এরপর জিরোম টেইলর ভেট্টরির ওভারে দু’টি বাউন্ডারি হাকিয়ে ওয়েস্ট ইন্ডিজকে জয়ের স্বপ্ন দেখালেও কিউই ফাস্ট বোলার শেন বন্ড তা বাস্তব হতে দেইনি। বন্ড তাকে বোল্ড করে দেন।
দেন।
অকল্যান্ড টেস্টে ৫ টি উইকেট পাওয়ার জন্য ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন পেসার শেন বন্ড।
