বিশ্ব রেকর্ড গড়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতলো দক্ষিণ আফ্রিকা
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ৪৩৮ রানের বিশ্ব রেকর্ড গড়ে দক্ষিণ আফ্রিকা রোববার বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সাথে এক উইকেটে বিজয়ী হয়েছে। এক বল বাকী থাকতে দক্ষিণ আফ্রিকা ম্যাচটি জিতে নেয়।
এ বিজয়ের মাধ্যমে অস্ট্রেলিয়াকে ২-৩ ম্যাচে হারিয়ে দক্ষিণ আফ্রিকা ওয়ান ডে সিরিজ জিতে নিয়েছে।
পাঁচ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে একদিনে মোট ৮৭২ রান হয়। যার মধ্যে অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ও দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস ১৫০-এর ওপরে রান করেন।
রোববারের আগে কোনো দলই একদিনের ম্যাচে ৪০০ রানের ওপর করতে পারেনি। ওই দিন অস্ট্রেলিয়ার চার উইকেটে করা ৪৩৪ রানের লক্ষ্য অতিক্রম করে দক্ষিণ আফ্রিকা ম্যাচটি জিতে নেয়। নয় উইকেটে এক বল বাকী থাকতে দক্ষিণ আফ্রিকা জয়ের লক্ষ্য অতিক্রম করে ৪৩৮-এ পৌছে যায়।
এর আগে ১৯৯৫-৯৬ সালে শ্রীলংকা নাইরোবিতে কেনিয়ার বিরুদ্ধে ৩৯৮ রানের রেকর্ড গড়েছিল।
