২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অকল্যান্ড টেস্টের মোড় ঘুরিয়ে দিলেন বন্ড

উদ্বোধনী জুটিতে ১৪৮ রান যোগ করার পর সফরকারী ওয়েস্ট ইন্ডিজ অকল্যান্ডে টেস্ট জয়ের নিকটে পৌঁছে যাওয়ার পরও কিউই ফাস্ট বোলার শেন বন্ডের দুর্দান্ত বোলিং স্পেলে ম্যাচের পটভূমি সম্পূর্ণ বদলে যায়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2006, 01:13 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ২৭৫ এবং দ্বিতীয় ইনিংসে ২৭২ রান সংগ্রহ করে। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ২৫৭ রান এবং চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে সংগ্রহ করে ৮ উইকেটে ২৪৬ রান। জয়ের জন্য তাদের প্রয়োজন আরো ৪৫ রান। আলোর স্বল্পতার কারণে আম্পায়ার সময় বাকি থাকতেই চতুর্থ দিনের খেলার সমাপ্তি ঘোষণা করে।

অকল্যান্ডে প্রথম টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশন বৃষ্টির কারণে পন্ড হলেও উইন্ডিজ ব্যাটসম্যান ক্রিস গেইল এবং ড্যারেন গঙ্গা উদ্বোধনী জুটিতে আক্রমণাত্বক ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করে শতরানের জুটি গড়ে তোলেন।

তবে ক্রিস গেইল ব্যক্তিগত ৪২ ও ৫৮ রানের মাথায় দু’বার আউট হওয়া থেকে রক্ষা পান। ব্ল্যাক ক্যাপ্স ফাস্ট বোলার ক্রিস মার্টিন নো--বল করায় কিউই ফিল্ডার ক্যাচ ধরার পরও আউট হওয়া থেকে রক্ষা পান এবং আরেকবার কিউই দলপতি স্টিফেন ফ্লেমিং সিলি পয়েন্টে দাঁড়িয়ে ক্যাচ ধরতে ব্যর্থ হন।

ক্রিস গেইল ব্যক্তিগত ৮২ রানের মাথায় এস্টেলের বলে আউট হয়ে প্যাভিলিয়ানে ফেরেন এবং ড্যারেন গঙ্গাও ব্যক্তিগত ৯৫ রানের মাথায় একই বোলারের বলে আউট হয়ে যান।

চা বিরতির আগে কিউই ফাস্ট বোলার শেন বন্ড দ্বিতীয় স্পেলে বোলিং করতে এসেই উইন্ডিজ ব্যাটিং--লাইনে ধস নামান। বন্ডের একটি দ্রুতগতির বল সারওয়ানের হেলমেটে গিয়ে আঘাত হানে।

সফরে দ্বতীয়বারের মত ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ ব্যাটসম্যান ব্রায়ান লারাকে আউট করেন বন্ড।

কিউইদের পক্ষে বন্ড ৪ টি, ড্যানিয়েল ভেট্টরি ও এস্টেল ২ টি করে উইকেট পান।