২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লংঙ্কানদের বিরুদ্ধে পাক ওয়ান ডে দলে তরুণদের অন্তভূক্তি সমর্থন করেছেন: ইনজামাম-বারি

১৭ মার্চ থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের জন্য ঘোষিত ১৭ সদস্যের পাকিস্তান দল নির্বাচনের বিষয়টি সমর্থন করেছেন অধিনায়ক ইনজামাম উল হক এবং প্রধান নির্বাচক ওয়াসিম বারি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2006, 09:48 AM

Updated : 26 Apr 2022, 03:29 PM

তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)’র কার্যনির্বাহি পরিচালক সেলিম আলতাফ একদিনের ম্যাচের জন্য বেশি সংখ্যাক ক্রিকেটারকে মনোনীত করার ক্ষেত্রে ভিন্ন মত পোষণ করে কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

প্রধান নির্বাচক ওয়াসিম বারি বলেন, “২০০৭ বিশ্বকাপ ক্রিকেটকে মাথায় রেখেই আমরা নতুন ক্রিকেটারদের দলে নিয়েছি। সম্ভাবনাময় ক্রিকেটারদের দলে সুযোগ দেওয়া প্রয়োজন। কিছুটা ঝুঁকি নিয়ে হলেও দেখতে হবে পাকিস্তানের পক্ষে তারা ধারাবাহিক ক্রীড়া নৈপুর্ণ দেখাতে পারে কি না।”

ইনজামাম বলেন, “তাদের মধ্যে সম্ভাবনা এবং মানসিক দৃঢ়তা রয়েছে কি না তা আমরা কাছ থেকে লক্ষ্য করবে। বিদেশ সফরেই আমরা শুধু দলে নতুনদের সুযোগ দিবো এবং দলের সাথে সফরে যাওয়া তরুণদের জন্যও ভাল। এর ফলে ড্রেসিং রুমের পরিবেশ এবং দলীয় শৃঙ্খলা সম্পর্কে তরুণদের ধারণা হবে।”

দুই স্পিনার তাহের খান এবং আব্দুল রহমানকে নির্বাচকরা ওয়ান ডে দলে সুযোগ দিয়েছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’টি টেস্টেও মাঠে নামতে পারেন তারা।

ইনজামাম বলেন, “শ্রীলঙ্কার পিচ স্পিনারদের জন্য সহায়ক এবং এই সফরটি আমাদের জন্য সহজ হবে না। দেশের মাটিতে শ্রীলঙ্কা পরাজিত করা কঠিন ব্যাপার।”

ইনজামাম আরও জানান, লংঙ্কান স্পিন বোলার মুত্তিয়া মুরালিধরণ যিনি বগুড়ায় বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ৬০০ উইকেট তুলে নেওয়ার গৌরব অর্জন করেছেন অবশ্যই তিনি পাকিস্তানি ব্যাটসম্যানদের জন্য আতঙ্কের বিষয় বলে তিনি মনে করেন। তবে তিনি আত্মবিশ্বাসের সাথে বলেন, তার দলের ক্রিকেটাররা সফরের চাপ সামলাতে পারবে।

শেষবার পাকিস্তান ২০০৪ সালে এশিয়া কাপ টুর্নামেন্ট খেলার জন্য শ্রীলঙ্কা সফর করেছিল। ফাইনালে তারা শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে পরাজিত হয়েছিল।

ইনজামাম জানান, তার দলের ক্রিকেটাররা ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে পরাজিত হওয়ার পর ভুল--ভ্রান্তিগুলো শুধরেছে। তিনি ম্যানেজার পদে জহির আব্বাসকে এবং বোলিং কোচ হিসেবে ওয়াকার ইউনুসকে দায়িত্ব দেওয়ার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।