২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য শ্রীলঙ্কার দল ঘোষণা

আগামী সপ্তাহে কলম্বোতে সফরকারী পাকিস্তান দলের বিরুদ্ধে খেলার জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ১৫ সদস্যের লংঙ্কান দল থেকে বাদ পড়েছেন দিলহারা ফার্ন্ডান্ডো। তবে দলে ফিরেছেন অভিজ্ঞ মিডল--অর্ডার ব্যাটসম্যান রাসেল আরনল্ড।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2006, 01:17 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

শ্রীলঙ্কান দলের মূল অধিনায়ক মারভান আতাপাত্তু দলে ফিরেছেন। দলের সহ--অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন মাহেলা জয়াবর্ধণে।

বিশ্রামের পর দলে ফিরেছেন অভিজ্ঞ ওপেনার সনাথ জয়সুরিয়া এবং চামিন্দা ভাস।

লংঙ্কান স্কোয়াড: মারভান আতাপাত্তু (অধিনায়ক), মাহেলা জয়াবর্ধণে, সনাথ জয়সুরিয়া, উপল থারাঙ্গা, কুমার সাঙ্গাকারা, তিলেকারাতেœ দিলশান, রাসেল আরনল্ড, চামারা কাপুগেদেরা, পারভেজ মারুফ, চামিন্দা ভাস, মালেঙ্গা বান্দরা, মুত্তিয়া মুরালিধরণ, রুচিরা পেরেরা, নুয়ান কুলাসেকেরা এবং কাউশাল লোকুয়ারাচি।