২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খারাপ আবহাওয়ার কারণে বগুড়া টেস্টের চতুর্থ দিনের খেলা বিলম্বিত

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যেকার দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনের খেলা বৃষ্টির কারণে মাঠে গড়াতে দেরি হচ্ছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2006, 12:05 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ম্যাচের তৃতীয় দিনে কোনও উইকেট না হারিয়ে ৭৭ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করে। বাংলাদেশকে পরাজিত করার জন্য এখনও তাদের প্রয়োজন ৪৩ রান।

বাংলাদেশ প্রথম ইনিংসে ২৩৪ এবং দ্বিতীয় ইনিংসে ২০১ রান সংগ্রহ করে। শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৩১৬ রান সংগ্রহ করে।

চতুর্থ দিনের খেলা সকাল সাড়ে নয়টায় শুরু হওয়ার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে খেলা এখন পর্যন্ত মাঠে গড়ায়নি।

সফরকারী শ্রীলঙ্কা চট্টগ্রামে প্রথম টেস্ট ম্যাচটি আট উইকেটে জয় লাভ করে সিরিজে ১--০ ব্যবধানে এগিয়ে রয়েছে।