২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেলের সমালোচনায় রোনাল্ডো

বিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোনাল্ডো তার সম্পর্কে বিরুপ মন্তব্য করার জন্য সাবেক ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলের সমালোচনা করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2006, 11:35 AM

Updated : 26 Apr 2022, 03:29 PM

গত সপ্তাহে পেলে ফিফা’র নির্বাচিত তিনবারের বর্ষসেরা ফুটবলার রোনাল্ডোর মনোযোগ ফুটবল খেলা থেকে সরে গেছে  এ ধরনের তীব্র সমালোচনা করার পর তিনি এ কথা বলেন।

রোনাল্ডো বলেন, “পেলের বক্তব্যে আমার কোনও কিছু যায় আসে না।”

পেলে বলেছিলেন, মাঠের বাইরের সমস্যাগুলো রোনাল্ডোর ক্যারিয়ারে প্রভাব ফেলেছে এবং তার ব্যক্তিগত জীবনও বেশ ঘটনাবহুল।

বিশ্বকাপ ফুটবলকে আরও জনপ্রিয় ও পরিচিতি করানোর লক্ষ্যে পেলে চীনের সাংহাই সফরকালে বলেন, “রোনাল্ডো যে একজন ভাল ফুটবলার তা তিনি প্রমাণ করেছেন। তিনি বেশ কিছু খেতাব পেয়েছেন। কিন্তু বর্তমানে ফুটবল খেলা থেকে তার মনোযোগ সরে গেছে।”

এদিকে সাবেক ফরাসি ফুটবলার মিশেন প্লাতিনিও পেলের সাথে সুর মিলিয়ে রোনাল্ডোর সমালোচনা করেছেন।

প্লাতিনি বলেন, “রোনাল্ডো এখন আর আগের মত খেলবে পারছেন না। কারণ তিনি বেশ কয়েক বছর ধরে খেলছেন এবং তিনি বেশ মোটা হয়ে গেছেন।”