২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া কাপ বাছাইয়ের সব ম্যাচেই নিষিদ্ধ হলেন কোচ ক্রুসিয়ানি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ ডিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানি এশিয়া কাপের বাছাই পর্বের সবগুলো ম্যাচই মিস করতে যাচ্ছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2006, 09:09 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) মঙ্গলবার এশিয়া কাপ বাছাই পর্বের ছয় ম্যাচেই ক্রুসিয়ানিকে নিষিদ্ধ করেছে। সেইসাথে ক্রুসিয়ানিকে তিনহাজার ডলার জরিমানাও গুনতে হবে।

ক্রুসিয়ানি অবশ্য ইতোমধ্যে দুই ম্যাচের সাসপেনশন কাটিয়েছেন, বাকি রয়েছে আরও চার ম্যাচ। এর মধ্যে দু’টি হোম এবং দু’টি অ্যাওয়ে ম্যাচ রয়েছে।

তবে এশিয়া কাপ বাছাই পর্বের বাইরে অন্য প্রতিযোগিতায় দলের সাথে থাকতে পারবেন এই আর্জেন্টাইন। এর মাঝে বাংলাদেশে আসন্ন এএফসি চ্যালেঞ্জ কাপে দলের সাথে থাকবেন তিনি।

ঢাকায় এশিয়া কাপ প্রাক বাছাই পর্বে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে অসদাচরনের দায়ে এর আগে এএফসি ক্রুসিয়ানিকে প্রাথমিকভাবে দুই ম্যাচ সাসপেন্ড করে এবং বিষয়টি ফিফার কাছে প্রেরন করা হয়।

গত ২২ ডিসেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ক্রুসিয়ানি খেলা শেষে রেফারী রিজওয়ান উল হকের দিকে তেড়ে যান এবং তাকে ধাক্কা দেন।