২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্প্যানিশ লিগের ক্লাব রিয়াল জারাগোজাকে ৬,১২০ পাউন্ড জরিমানা

লা রোমারিডা স্টেডিয়ামে বার্সেলোনার স্ট্রাইকার স্যামুয়েল ইতোর সাথে বর্ণবাদ বিবাদে জড়িয়ে পড়ার জন্য স্প্যানিশ লিগের ক্লাব রিয়াল জারাগোজাকে ৬,১২০ পাইন্ড জরিমানা করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2006, 10:35 AM

Updated : 26 Apr 2022, 03:28 PM

গত শনিবার বার্সোলোনা ও রিয়াল জারাগোজার মধ্যেকার ম্যাচ চলাকালে বর্ণবাদ নিয়ে বিবাদে জড়িয়ে পড়ার পর ক্যামারুনের এই স্টাইকারের খেলা থেকে নিজেকে প্রত্যাহার করে নিতে চান। তবে দলের সতীর্থ ফুটবলার এবং রেফারির অনুরোধে তিনি খেলা চালিয়ে যান।

রেফারি টোরিস স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটিকে জানিয়েছেন, বার্সেলোনার ফরোয়ার্ড স্যামুয়েল ইতোকে লক্ষ্য করে জারাগোজার ভক্তরা বিরুপ মন্তব্যের শ্লোগান দেয়।

এর আগের ভক্তদের এই ধরনের কর্মকান্ডের জন্য রিয়াল মাদ্রিদ, এ্যাথলেটিক্স মাদ্রিদ এবং গিটেফসহ কয়েকটি স্প্যানিশ ক্লাবকে জরিমানা করা হয়।