২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ার্ল্ড টিম টেনিসের মাধ্যমে আন্তর্জাতিক ম্যাচে ফিরছেন স্যামপ্রাস

মার্কিন টেনিস তারকা পিট স্যামপ্রাস তিন বছর পর ওয়ার্ল্ড টিম টেনিস প্রো--লিগ ইভেন্টে অংশগ্রহণের মাধ্যমে অবসর ভেঙ্গে টেনিস প্রতিযোগিতায় ফিরছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2006, 12:43 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

তবে ৩৪ বছর বয়সি বিশ্বের সাবেক শীর্ষ টেনিস খেলোয়াড় বড় ধরনের টুর্নামেন্টে খেলার জল্পনা--কল্পনা নাকচ করে দেন।

স্যামপ্রাস বলেন, “নিজেকে কিছুটা ব্যস্ত রাখার জন্য আমরা এই প্রচেষ্টা এবং আমি ভাল কোন কিছুর মাঝে সময় কাটাতে চাই।”

স্যামপ্রাস ২০০২ ইউএস ওপেন ফাইনালে শেষবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টেনিস খেলায় অংশ নিয়ে স্বদেশী আন্দ্রে আগাসিকে পরাজিত করার মাধ্যমে ১৪তম গ্রান্ড স্ল্যাম শিরোপা জয় করেন।

তিনি আরও বলেন, “আমার সামর্থ মত এ বছর টেনিস খেলবো। আমার উপর কোনও বাড়তি চাপ নেই।”

ওয়ার্ল্ড টিম টেনিসে ১২--সদস্যোর মার্কিন দল অংশ গ্রহণ করবে যাদের মদ্যে অন্যতম সদস্য হচ্ছেন আন্দ্রে আগাসি, স্টেফি গ্রাফ, জন ম্যাকেনরো, মার্টিনা নাভ্রাতিলোভা, এন্ডি রডিক এবং ভেনাস উইলিয়ামস।