২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে থাকতে চান বেকহ্যাম

ইংল্যান্ডের ফুটবল দলের অধিনায়ক ডেভিড বেকহ্যাম জানিয়েছেন, ইংল্যান্ডের কোচ সেভেন গোরান এরিকসনের উত্তরসূরির অধীনে তিনি ইংল্যান্ড দলকে নেতৃত্ব দিতে চান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2006, 09:36 AM

Updated : 26 Apr 2022, 03:28 PM

জার্মানিতে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলের পর সুইস বংশোদ্ভূত এরিকসন ইংল্যান্ডের কোচের দায়িত্ব ছেড়ে দিবেন।

বুধবার উরুগুয়ের বিরুদ্ধে একটি প্রদর্শনী ম্যাচের আগে বেকহ্যাম বলেন, “পিটার টেইলার আমাকে অধিনায়ক বানিয়ে ছিলেন এবং এরিকসন আমাকের দায়িত্ব চালিয়ে যাওয়ার সুযোগ দিয়েছিলেন। আশাকরি আগামী কোচও আমাকে অধিনায়কের দায়িত্ব পালন করতে দিবেন। তবে ইতোমধ্যেই আমি বলেছি, অধিনায়কত্ব থাক বা নাই থাক, সবচেয়ে বড় কথা হচ্ছে ইংল্যান্ডের পক্ষে আমি খেলা চালিয়ে যেতে চাই।”

তিনি আর বলেন, “এরিকসনকে আমরা চলে যাওয়ার আগ পর্যন্ত সহযোগিতা করবো। তিনি আমাদের সহযোগিতা পাবেন এবং তিনিও সবসময়ই আমাদের প্রতিটি ফুটবলারকে সহযোগিতা করবেন বলে আমরা বিশ্বাস করি।”