২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার বিরুদ্ধে আশরাফুলের তৃতীয় টেস্ট সেঞ্চুরি

বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে মোহাম্মদ আশরাফুলের চমৎকার সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে বাংলাদেশ প্রথম দিনের খেলা শেষে নয় উইকেটে ৩১৫ রান সংগ্রহ করেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2006, 05:31 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

মোহাম্মদ আশরাফুলের এটা তৃতীয় টেস্ট সেঞ্চুরি। তরুণ এই ব্যাটসম্যান ১৮৪ বলে ১৫টি বাউন্ডারি এবং তিনটি ছক্কার মাধ্যমে ১৩৬ রান করেন।

শ্রীলঙ্কার পেসার মালিঙ্গা এবং স্পিনার মুরালিধরন যথাক্রমে ৫৫ ও ৮৫ রানের বিনিময়ে তিনটি করে উইকেট লাভ করেন। আরেক স্পিনার বান্দারা ৬১ রানে নেন দুই উইকেট।

দিনশেষে শাহাদত হোসেন রাজিব ১১ এবং এনামুল হক জুনিয়র এক রানে অপরাজিত রয়েছেন।