২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে চায় অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যৌথভাবে ২০১১ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করার আগ্রহ প্রকাশ করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2006, 10:19 AM

Updated : 26 Apr 2022, 03:28 PM

১৯৯২ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যৌথভাবে পঞ্চম ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করেছিল। টুর্নামেন্ট আয়োজনের স্বাভাবিক পর্যায়ক্রম প্রথা অনুযায়ী এবার তাদের বিশ্বকাপ আয়োজনের সুযোগ পাবার কথা।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিশ্বমানের খেলাধূলা আয়োজনের ভাল রেকর্ড রয়েছে।

যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের করার ব্যাপারেও নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী মার্টিন øেডেনও আশাবাদ ব্যক্ত করেছেন।

ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলংকা যৌথভাবে ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে একমত হয়েছে।

২০১১ সালের বিশ্বকাপের আয়োজক দেশের নাম চলতি বছরের জুলাই মাসে নিশ্চিত করা হবে।