২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ম্যাকগ্রার নাম প্রত্যাহার

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বর্ষীয়ান দ্রুতগামী বোলার গ্লেন ম্যাকগ্রা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2006, 09:34 AM

Updated : 26 Apr 2022, 03:28 PM

৩৬ বছর বয়স্ক ম্যাকগ্রা অস্ট্রেলিয়ার ক্রিকেট নির্বাচকদের জানিয়েছেন, তিনি অস্ট্রেলিয়ায় তার ক্যান্সারআক্রান্ত স্ত্রীর পাশে থাকতে চান।

ম্যাকগ্রা স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টুয়েন্টি২০ ও চলতি একদিনের আন্তর্জাতিক সিরিজে খেলছেন না।

ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচকমণ্ডলীর প্রধান ট্রেভর হন্স বলেন, ম্যাকগ্রার সিদ্ধান্তের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে এবং তিনি আবার ভবিষ্যতে অস্ট্রেলিয়ার পক্ষে খেলবেন বলে আশা করছেন।