২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রোটিয়াসদের বিরুদ্ধে খেলার জন্য অসি দলে ডাক পেলেন ফিল জ্যাক

নিউ সাউথ ওয়েলস ক্লাবের ওপেনিং ব্যাটসম্যান ফিল জ্যাক স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সফরকারী অস্ট্রেলিয়া দলে ডাক পেয়েছেন বলে জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2006, 01:43 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

সম্প্রতি অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে জ্যাক চারটি সেঞ্চুরি হাঁকান। গত মাসে দেশের মাটিতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অভিষেক ম্যাচে ৯৪ রানের দারুন ইনিংস খেলেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

অসি অধিনায়ক রিকি পন্টিং এবং অল-রাউন্ডার এন্ড্রু সাইমন্ডের ইনজুরির কারণে অস্ট্রেলিয়া দলের শক্তি বৃদ্ধি করতে ফিল জ্যাককে দলে নেওয়া হয়েছে বলে জানান অস্ট্রেলিয়া দলের নির্বাচকদের চেয়ারম্যান ট্রেভর হন্স।